শার্শার ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত ব্যাক্তির লাশ

শার্শার ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত ব্যাক্তির লাশ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ  যশোরের শার্শার পাঁচভূলোট সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর)দুপুর ১২টার সময়  লাশটি উদ্ধার করা হয়।
স্হানীয়রা জানান, সকালে নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানান।পরে ইউপি সদস্য বিষয়টি শার্শা থানাকে জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, স্থানীয় মেম্বার এর মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ প্রান্তে একটি লাশ ভাসছে । এরপর নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরানসহ সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত তার কোন পরিচয় জানাযায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।