আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
আজকের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আজ বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অপর্ন করে বাংলাদেশ আইন সমিতি।।
শ্রদ্ধা নিবেদন করতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইন সমিতির সহ-সভাপতি শেখ সাইফুজ্জামান ডি.এজি, সহ সভাপতি এডভোকেট শফিউল আলম, সাধারণ সম্পাদক মাহফুজ মামুন এস পি, কার্যকরী সদস্য ব্যারিস্টার সৌমিত্র সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিশাত ফারজানা নিপা, মো: তারেক রহমান, সহ-সাধারণ সম্পাদক পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচী বিষয়ক সম্পাদক মুনতাসীর মাহমুদ রহমান,আপ্যায়ন সম্পাদক মোবারক হোসেনসহ অন্যরা।



