আরাফাত আজাদঃ ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রোজ শুক্রবার জুম্মাবাদ খুলনা জেলার দাকোপ উপজেলার চালনায় আরশাদ আলী এতিমখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিপন ভূইয়া, মসজিদের ইমাম সাহেব, যুবনেতা আরাফাত আজাদ, ছাত্রনেতা মাসুম হাওলাদার, মাহির ফয়সাল প্রমুখ।



