শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার ডোমসার বাজার থেকে ৩ জুয়ারুকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। জুয়ারীদের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজারে কথিত ৩ ব্যক্তি একটি দোকান ঘরে জুয়া খেলছে। গোপন সংবাদের ভিতিত্তে বুধবার দুপুরে পালং মডেল থানার এএসআই ফজলু ও আকরাম সহ পুলিশের একটি ফোর্স তাদের জুয়া খেলার সময় আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক ভাল্ডিল তাস উদ্ধার করে।
আটককৃতরা হলেন, ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের কৃষ্ণ পালের ছেলে খুশি পাল (২৮), একই গ্রামের রতন পোদ্দারের ছেলে সুভাষ পোদ্দার (৪০) ও শৌলপাড়া ইউনিয়নের সারেঙ্গা পূর্ব পাড়া গ্রামের আউয়াল হাওলাদারের ছেলে শাহ-আলম।
পালং মডেল থানার এএসআই আকরাম জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিতিত্তে ডোমসার বাজার থেকে জুয়া খেলার সময় তিনজন জুয়ারুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

