শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রধান শিক্ষক কর্তৃক মারধরে রাকিব (১৩) নামে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত রাকিবকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নলমুড়ি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রাকিব উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের মোজাহারের ছেলে।
রাকিব জানায়, স্কুল ড্রেস না পড়ে আসায় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রতন রাকিবকে প্রথমে কিল ঘুষি ও লাথি মেড়ে মাটিতে ফেলে দেয়। পরে পিটিয়ে লাঠি এনে পেটাতে থাকে। এতে রাকিব জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে গোসাইরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শাখাওয়াত হোসেন মিল্টন উকিল বলেন, সকাল ১০টার দিকে রাকিবের বাবা মোজাহার আমাকে জানায় স্কুলের প্রধান শিক্ষক রাকিবকে মারধর করে স্কুল থেকে বের করে দিয়েছে। পরে রাকিব ও রাকিবের বাবাকে নিয়ে প্রধান শিক্ষকের কাছে যায়। সেখানে উভয় পক্ষের কথা শোনার পর বিষয়টি মিমাংসা করে দেই। তবে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রতন বলেন, স্কুল ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম নিধারণ করেছি। ষষ্ঠ শ্রেনীর ছাত্র রাকিব মাঝে মধ্যেই ইউনিফর্ম ছাড়া ক্লাশে আসে। আজকেও ইউনিফর্ম ছাড়া ক্লাশে আসে। তাই আমি তাকে ক্লাশ থেকে বের করে দেই। তাকে কোন মারপিট করা হয়নি। পরে রাকিবের বাবা বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানায়। ম্যানেজিং কমিটির সদস্য শাখাওয়াত হোসেন মিল্টন উকিল সহ অন্যান্যদের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেয়।
শরীয়তপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত
এ বিভাগের আরো সংবাদ




