শরীয়তপুরে যুব সংহতির কর্মী সভা

শরীয়তপুর প্রতিনিধি ॥  জাতীয় যুব সংহতি শরীয়তপুর জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শলীয়তপুর কোর্ট চত্ত্বরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ম.ম. ওয়াসিম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মিয়া মোঃ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. মাসুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সুলতার সরদার, বাদল বন্দুকছি, আঃ হান্নান, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বদরুল আলম নান্নু মুন্সী, শাহিন শেখ, বাবু শিকদার, শুধির চন্দ্র ধর, জসিম উকিল, বোরহান রতন, জানে আলম, কাজী ওসমান প্রমূখ। সভা শেষে রতন মুন্সীকে আহবায়ক ও বোরহানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট যুব সংহতির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।