শরীয়তপুরে চৌরঙ্গী এলাকা থেকে গাঁজাসহ আটক-২

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গী এলাকা থেকে দুই কেজি ১’শত গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। তাদরে বিরুদ্ধে পালং মডেল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার এসআই মো: গুলজার আলমের নেতৃত্বে একটি দল শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গী এলাকা থেকে তাদের কাছে থাকা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- এনায়েত মোল্লা (২৭), পিতা-মৃত খালেক মোল্লা, গ্রাম- ভাস্করদি, থানা পালং ও মো: কামাল উদ্দিন ওরফে কমল (৫০), পিতা- মৃত ফসি উদ্দিন, গ্রাম-কাড়ারপাড়া, থানা-শ্রীবর্দ্দী, জেলা-শেরপুর।

পালং মডেল থানার এসআই মো: গুলজার আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে দুই কেজি ১’শত গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।

স্বীকারোক্তিতে আটককৃতরা জানায়, দীর্ঘ দিন থেকে তারা শরীয়তপুর পৌরসভা এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।