× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

desk

৬ জানুয়ারি শনিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই আজ ৬ জানুয়ারি শনিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল,  কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা ভালোভাবে দেখে নিন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার একজন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে অযথা কোনো চিন্তা করবেন না। আপনি আজ কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি পুরোনো বন্ধুদের সাথে অতিবাহিত করতে পারেন। কোনো প্রয়োজনীয় কাজ আগামীকালের জন্য ফেলে না রেখে আজকেই সঠিকভাবে সম্পন্ন করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

মিথুন রাশি: বন্ধু এবং আত্মীয়দের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। সেখানে আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। তাই আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী ব্যক্তিদের সাথে নিজের খাবার ভাগ করে খান।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। পাশাপাশি, আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। শিশুদের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেটিকে কাজে লাগিয়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পায়েস খান।

সিংহ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। পাশাপাশি, আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতেও সক্ষম হবেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খাওয়ান।

কন্যা রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। নাহলে আপনি কোনো কাজে মনঃসংযোগ করতে পারবেন না। প্রত্যেকের সাথে আজ ভালোভাবে কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সাদা রঙের গরুকে রুটি খাওয়ান।

তুলা রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। নিজের জেদি মনোভাবকে আজ দূরে সরিয়ে রাখুন। কোনো নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য হনুমান চালিশা পাঠ করুন।

বৃশ্চিক রাশি: কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতিও ঘটবে। আজ আপনার দ্রুত নেওয়া কোনো পদক্ষেপ আপনাকে লাভবান করে তুলবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো হলেও আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি যুক্ত বিশেষ আংটি পরিধান করুন।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিন ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কোনো কাজে লাগতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। কারোর কাছে আজ নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য রুপোর

মকর রাশি: কোথাও ভ্রমণ করলে আজ আপনি দুর্বল হয়ে পড়তে পারেন। তাই, দীর্ঘ সফর এড়িয়ে চলুন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আজ আপনি চিঠি মারফত একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যেটি আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় রাখবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি কোনো খেলাধূলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য পাখিদের খাবার খাওয়ান।

কুম্ভ রাশি: অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। বাবা-মায়ের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মদ্যপান এবং ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

মীন রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও যেতে পারেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য মাছকে খাবার প্রদান করুন।


এ ক্যটাগরির আরো খবর..