শনিবারও খোলা থাকবে বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :  ১ ডিসেম্বর, ২০১৮ থেকে প্রত্যেক শনিবার ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা থাকবে।

আজ মঙ্গলবার বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ঝটিকা সফরে গিয়ে বিএসটিআই মহাপরিচালক এ কে এম শামসুল আরেফীন স্টেক হোল্ডারদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় বিএসটিআই’র পরিচালক প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ে যাতে সেবা গ্রহীতাদের কোন ধরণের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে মহাপরিচালক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি বিএসটিআই’র সেবাকে কীভাবে আরো বেশি জনবান্ধব এবং গতিশীল করা যায় সে বিষয়ে তাদের মতামত চান। এ সময় স্টেক হোল্ডাররা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা প্রদানের জন্য শনিবার খোলা রাখা, জনবল বৃদ্ধি এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পরিসর বৃদ্ধির দাবি জানান। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পরিসর বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে মহাপরিচালক স্টেক হোল্ডারদের আশ্বস্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।