বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক লেলিনের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা যুবলীগের প্রচার সম্পাদক আবু সাঈদ লেলিনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

১১ জুলাই শনিবার রাতে জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকার নিজ বাসা থেকে কৈগাড়ি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে। নিহতের স্ত্রীর দাবি দাম্পত্যে কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

কৈগাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা লেলিনের স্ত্রীর আরেকজনের সঙ্গে প্রেমের কথা শোনা যাচ্ছে। তবে তদন্ত ছাড়া এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। রবিবার (১২ জুলাই) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লেলিনের মরদেহ তার চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উর্মি এক ব্যক্তির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। লেলিন অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে পারেননি। এই কষ্টেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

আবু সাঈদ লেলিন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৈচড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের একমাত্র ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকায় ভাড়া থাকতেন। স্ত্রী উর্মি ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ প্রসঙ্গে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক নেতা আবু সাঈদ লেলিন তার সংগঠনের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক ছিলেন। তার আত্মহত্যার কোনও কারণ জানা নেই। তিনি এই ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।