লিওনার্দো যাচ্ছেন হোয়াইট হাউজে

বিনোদন ডেস্ক: অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে যাচ্ছেন।

জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করতেই মূলত তিনি সেখানে যাচ্ছেন। এ সময় এ অভিনেতার সঙ্গে আরো থাকবেন জলবায়ু বিজ্ঞানী ড. ক্যাথরিন হায়হোয়ে।

আলোচনার মূল বিষয় ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমাত্র পৃথিবীকে রক্ষা করা’। ‘সাউথ বাই সাউথ লন: অ্যা হোয়াইট হাউজ ফেস্টিভ্যাল অব আইডিয়াস, আর্টস অ্যান্ড অ্যাকশন’-এর উদ্বোধনের অংশ হিসেবে আগামী ৩ অক্টোবর এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনার পর জলবায়ুর পরিবর্তনের ওপর লিওনার্দোর প্রামাণ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’ প্রদর্শন করা হবে।

অনেকদিন থেকেই জলবায়ুর পরিবর্তন রুখতে কাজ করছেন লিওনার্দো। এমনকি চলতি বছর প্রথমবার অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর বক্তৃতাতেও জলবায়ুর পরিবর্তন নিয়ে কথা বলেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।