লালন নবধারা সংগীত একাডেমীর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

লালন নবধারা সংগীত একাডেমীর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আবু নাসের হুসাইন, সালথা:  ফরিদপুরের সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ লা ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গৌড়দিয়া গ্রামে পল্লী চিকিৎসক ধীরাজ কুমার চক্রবর্তীর বাড়িতে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
লালন নবধারা সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল শিল্পী বাবু বলরাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, লালন নবধারা সংগীত একাডেমীর উপদেষ্ঠা আনিচুর রহমান, সহসভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, আবু নাসের হুসাইন, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু সহ আরো অনেকে।
লালন নবধারা সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক বাউল শিল্পী প্রল্লাদ কুমার শীলের সঞ্চালনায় এসময় গান পরিবেশন করেন বাউল শিল্পী বাবু বলরাম সরকার, মোঃ বাবুল খান,  আবুল হোসেন বয়াতী, রত্না পারভিন, শাহজাহান সরকার, তানিয়া আকতার, প্রকৃতি সরকার সহ শিশু শিল্পী বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।