লাখ মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলো সফিউল আলম প্রধান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: তখন অনেক রাত। অধির অপেক্ষায় লাখ মানুষ। কখন আসবে তাদের প্রিয় প্রধান ভাই। অপেক্ষার যেন শেষ নাই। পঞ্চগড়ের আকাশ বাতাস মাটি যেন গম্ভীর হয়ে আছে। অবশেষে তিনি আসলেন তবে জীবিত নয় লাশ হয়ে। রাত বারটার অনেক পরে। হটাৎ যেন কি একটা ঘটে গেল। চারিদিকে চিৎকার, চেঁচামিচি ও কান্নার আওয়াজ। পঞ্চগড়ের মানুষ পাগল হয়ে গেল চিৎকার আহাজারি আর কান্নায়, বিলাপ করতে লাগলো। এসেছে তাদের প্রধাল এসেছে।
কি পেয়েছে সফিউল আলম প্রধানের কাজ থেকে? কেনো এতো বিলাপ? না ছিল এমপি, না ছিল মন্ত্রী? পেয়েছে শুধুই ভালোবাসা। পঞ্চগড়ের মানুষকে নিরলস ভালোবাসা দিতে পেরেছিল প্রধান। তার এই ভালোবাসার মর্জাদা দিলো পঞ্চগড়ের মানুষ।
বর্নিল এক রাজনৈতিক চরিত্রের মানুষ। ছাত্র জীবনেই যার ছাত্র রাজনীতিতে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, ছাত্রলীগের মত একটি বৃহৎ ছাত্র সংগঠনের সাধারন সম্পাদক, সাত খুনের মামলায় আসামি হয়ে জাবৎজীবন সাজা হওয়া, জেল থেকে বেরিয়ে আসা সর্বপরি রাজনৈতিক দল গঠন, এরিমাঝে মানুষকে ভালোবাসা।
পঞ্চগড়ের মানুষের মাঝে এশূন্যতা কোন দিন পুরন করার নয়। তিনি ২১মে ঢাকার নিজ বাসভবনে সকাল ৬টার কিছু পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা জান।
তিনি স্ত্রী, কন্যা, পুত্র আর পঞ্চগড়ের মানুষের কাছে ভালোবাসা রেখে গেছেন। আজ বাদ আছর বায়তুল মোকারমে জানাযা শেষে বনানী কবরস্থানে বাবা ময়ের পাশে শুয়ে থাকবেন অনন্ত কাল ধরে। তিনি দিয়ে গেলেন অফুরন্ত ভালোবাসা আর নিয়ে গেলেন শ্রদ্ধা আর দু’চোখের এক ফোটা অশ্রুজল। বিদায় প্রধান বিদায় তুমি রবে নিরবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।