× Banner
সর্বশেষ
দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লাখাই উপজেলার মাদনা বাজারে মন্দির হামলা, প্রতিমা ভাংচুর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সুশীল চন্দ্র দাস ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ লাখাই উপজেলার মাদনা বাজারে একটি দূর্গা মন্দিরে হামলা করেছে একদল দূর্বৃত্বরা। এ সময় তারা মন্দিরের মূর্তিও ভাংচুর করে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে লাখাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে স্থানীয় হিন্দুধর্মালম্ভীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, উপজেলার মাদনা বাজারের একটি দুর্গা মন্দিরে বুধবার ভোররাতে হামলা চালায় একদল দূর্বৃত্ব। এ সময় তারা মন্দিরের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূর্তি ভাংচুর করে। সকালে স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে মন্দিরের গেট ও মূর্তি ভাংগা দেখে পুলিশকে খবর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান , ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন , ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন, মেম্বার সবুজ মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি বা এ ঘটনায় কাউকে আটক করা সম্ভবব হয়নি। এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয় হিন্দুধর্মালম্ভীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফের হামলা আতঙ্কে অনেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..