লঞ্চে বাড়ি ফেরার পথে আগৈলঝাড়ার তরুণী নিখোঁজ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় পরিবার নিয়ে ঢাকা থেকে লঞ্চে বাড়ি ফেরার পথে এক তরুণী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল সরদারের বোন শিউলি বেগম তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের গৌরনদীগামী এমভি মানসী লঞ্চে বাড়ি ফেরার পথে চাঁদপুরের কাছাকাছি এলে শিউলি বেগমের বড় মেয়ে সেলিনা আক্তার (১৮) ঘুম থেকে উঠে লঞ্চের নিচ তলায় বাথরুমে যায়। কিন্তু শিউলি বেগমের ঘুম ভাঙ্গলে তার মেয়েকে দেখতে না পেয়ে পাশের লোকজনকে বললে তারা জানায় আপনার মেয়ে হয়তো বাথরুমে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সেলিনা ফিরে না আসায় তার মা লঞ্চের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেলিনার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে গৌরনদী থানায় অভিযোগ দিতে গেলে এমভি মানসী লঞ্চ গৌরনদী পৌঁছুলে সরেজমিন পুলিশ পরিদর্শন করবে বলে জানান। এদিকে সেলিনার কোন সন্ধান না পাওয়ায় তার মা সহ পরিবারের লোকজন পাগল প্রায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।