লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
 
এরপর বিজয় চত্বরে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- পর্যায়ক্রমে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সামাজিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।