তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার (১৩ ড্রাম ভর্তি) গলদা চিংড়ি পোনা আটক করে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার রাতে পাচারকালে উপজেলার বংশী নতুনব্রিজ এলাকা থেকে ১৩ ড্রাম চিংড়ি পোনা আটক করা হয়। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন আটককৃত পোনা গুলো হাজিমারা এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করেন। এসময় স্থানীয় লোকজনসহ হাজিমারা পুলিশ ফাড়িঁর ইনচার্জ তদন্ত অফিসার আলমগীর হোসেনসহ উপস্থিত ছিলেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে গোপন সংবাদের পুলিশ ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চরবংশী নতুন ব্রিজ এলাকায় কয়েকজন জেলেকে দেখতে পায়। এসময় এগিয়ে যাওয়া হলে পুলিশ দেখে ১৩ ড্রাম রেনু পোনা রেখে পালিয়ে যায় তারা।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ বেলায়েত জানান, গোপন সংবাদে বংশী নতুন ব্রিজ এলাকায় হাজিমারা ফুলিশ ফাঁড়ির সহোযোগিতায় ১৩ ড্রাম চিংড়ি যার মূল্য ১৫ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ক্রমে মেঘনা নদীতে নদীতে অবমুক্ত করা হয়।



