লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে মান্দারী বাজারে একই সময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও লিপলেট বিতরণ করা হয়।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান খান, নিরাপদ সড়ক চাই’ জেলা সভাপতি কার্তিক রঞ্জন সেনগুপ্ত, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক সাংবাদিক মো. আলী হোসেন, সদস্য সচিব বাবুল হোসেন, যুগ্ন আহবাহক সহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য মোঃ আলাউদ্দিন, গৌতম চন্দ্র মজুমদার, সামছুল আলম, ইমরাম হোসেন, তানভীর আহমেদ রিমন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।