× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

লক্ষ্মীপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।

গতকাল শনিবার দুপুরে পৌর শহরের লামচরী এলাকার কেরানী বাড়ীতে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবার।  নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হযেছে। নিহত জান্নাতুল সৌদি প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী।

নিহতের বড় বোন কহিনুর বেগম অভিযোগ করে বলেন, জান্নাতের শশুর বাড়ীতে তার শাশুড়ী সাহারা খাতুন ও ননদ পারভীন প্রায় সময়ে তাকে কারনে অকারনে মারধর করতো, গত দুই দিন ধরে তাকে খাবার খেতে দেয়নি তারা। শুক্রবার রাতে খাবার খেতে গেলে লাথি মেরে তা ফেলে দেয় তার শাশুড়ী। শনিবার দুপুরে তাকে মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।  পরে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায় এবং হাসপাতালে নিতে বারণ করা হয় বলেও জানান তিনি।

এ দিকে এ বিষয়ে জানতে নিহতের বাড়ীতে গিয়ে জান্নাতের  শাশুড়ী সাহারা খাতুন ও ননদ পারভীনকে পাওয়া যায়নি। এসময় তার শশুর মন্নান জানান, জান্নাত ও তার শাশুড়ীর সাথে কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের ঘটনা ঘটেনি। পরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে সে আত্ম হত্যা করেছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, এখনো কোন অভিযোগ পায়নি, ফেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..