লকডাউন থেকে ভারতকে বাঁচাতে বললেন মোদি

লকডাউন থেকে ভারতকে বাঁচাতে বললেন মোদি

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একাধিক রাজ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী দিল্লিতে লকডাউন জারি করেছে রাজ্য সরকার। মহারাষ্ট্র সরকারও একই পথে হাঁটার পরিকল্পনা করছে। কিন্তু মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, লকডাউন থেকেই দেশকে বাঁচাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ওয়াল এখবর জানিয়েছে।

তিনি বলেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। তাহলে লকডাউনের প্রশ্নই উঠবে না, নাইট কারফিউও জারি করতে হবে না, যদি আমরা সকলে মিলে করোনা বিধি মেনে চলি।

জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে টিকাদান কর্মসূচি জোরদার করার পক্ষে জোর দিয়ে তিনি আরও বলেন, বিশ্বে সবচেয়ে সস্তায় ভ্যাকসিন পাওয়া যায় ভারতেই। তাই ভারতের ভ্যাকসিনের চাহিদা বিশ্বজুড়ে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাদান চলবে। রাজ্যগুলোতে দ্রুততার সঙ্গে ভ্যাকসিন পাঠাতে হবে। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরি।

এছাড়া তিনি দেশের অক্সিজেনের ঘাটতি মেটানো, হাসপাতালের বেড বাড়ানো ও ওষুধ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন।

প্রসঙ্গত, আগামী ১ মে থেকে ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। পাশাপাশি খোলা বাজারেও করোনার টিকা পাওয়া যাবে।

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ভারত। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আরও ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮০ হাজার ৫৫০। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সোমবার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা প্রায় ১৪ হাজার কম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।