রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে উত্থাপিত বাংলাদেশের ৫ দফা দাবীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে উত্থাপিত বাংলাদেশের ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝালকাঠি জেলা শাখা।

রোববার সকাল ১০.৩০ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে উত্থাপিত বাংলাদেশের ৫ দফা দাবীতে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মাদ আলী বিল্টুর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা ওয়ার্কাস পার্টির অন্যতম নেতা কমরেড খান মোহাম্মাদ রুস্তুম, কাঠালিয়া উপজেলা কমিটির নেতা কমরেড মোহাম্মাদ হায়দার আলী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিন্টু দে, এছাড়াও জেলা ওয়ার্কাস পার্টির বিভিন্ন উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি কমরেড আবুল হোসাইন বলেন মিয়ানমার সরকার সে দেশের রোহিঙ্গা মুসলিম জনগোষ্টিকে নির্মুল করার যে নৃশংস সামরিক অভিযান শুরু করেছেন তা শুধু মানবতা বিরোধীই নয়, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি বিরোধী। তিনি মিয়ানমার সরকারকে অবিলম্বে এই নৃশংস সামরিক অভিযান বন্ধ করে উচ্ছেদকৃত রোহিঙ্গাদের স্ব-দেশে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব প্রদান করে নিরাপত্তা নিশ্চিত করা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নে বিশ্বের দেশগুলোর প্রতি এগিয়ে আসার আহবান জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।