রোহিঙ্গাদের আদমশুমারিতে তালিকাভূক্তি না করার নির্দেশ

আদমশুমারি ও গৃহগণনা করতে গিয়েও ভুল হয়। কিন্তু এবার খুব ভালোভাবে আদমশুমারি ও গৃহ গণনা করতে চাই। এক্ষেত্রে রোহিঙ্গারা যেন তালিকাভুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা হবে। বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আদমশুমারি  ও গৃহ গণনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা আমাদের বিপদগ্রস্ত অতিথি। তাদের প্রতি মানবিক আচরণ করা হবে। আইন মেনেই যতোটুকু সম্ভব মানবিক আচরণ করা হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সম্পর্কে উচ্চমহলে চিন্তাভাবনা আছে। কিভাবে রোহিঙ্গাদের সম্মান রক্ষা হয়। আবার দেশেরও আইন প্রতিপালন হয় সেদিকে খেয়াল রাখব। এবারের শুমারিতে শিক্ষিত গণনাকারী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যার ফলে পুরোপুরি নির্ভুল না হলেও একটা সুবর্ণ পরিসংখ্যান দেওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।