রোববার জামায়াতের হরতাল

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে আগামী রোববার সকাল ৬টা থেকে পরের দিন সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত।

আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া, শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল পালন করবে জামায়াতে ইসলামী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।