× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

রূপগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

admin
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

মোঃ মেহেদী হাসানঃ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জনাব মো. লোকমান হোসেন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারাব পৌর মেয়র জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন সালেহ আহমেদ, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংস্থার সেবক সোহেল রানা, রনি আহাম্মেদ, সাকের আহাম্মেদ, মেহেদী হাসান, নোয়াব ভূঁইয়া, সুমাইয়া আক্তার, রিভা, সাদিয়া আক্তার, সুলতান মহিউদ্দিন প্রমুখ। পরে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে বিনমুল্যে রক্তের গ্র“প নির্নয় করা হয়। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও মানুষ, তারাও আমাদের সমাজের একটি অংশ, তারা কখনো আমাদের সমাজের বোঝা কিংবা অভিশাপ নয়। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করাও আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে স্থান পায়। উপস্থিত নেত্রীবৃন্দ বাল্য বিবাহ প্রতিরোধে ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার অঙ্গীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..