রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের রৌপ্যপদক জয়

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের রৌপ্যপদক জয়

ঢাকা, ৪ অগ্রাহায়ণ (১৯ নভেম্বর):  বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর শেষ দিনে রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্যপদক জিতেছে বাংলাদেশের রুবেল-দিয়া।

আজ দুপুর পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ ডিভিশনের ৩টি ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১-৫ সেটে কোরিয়ার রিও সু জং এবং লি সিউংইউন এর নিকট পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে।  একই ইভেন্টে ভারত ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোঃ রুবাইয়েত আহমেদ।

এছাড়া রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়া ৬-০ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করে। অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সেক্রেটারি জেনারেল থমাস হ্যান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়া ৬-২ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করে।  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান ও ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।