বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয় পত্র পেশ করেছেন।
আজ ১২ অক্টোবর বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ হাসেইফ আল হামৌদি।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা উজ্জল উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে।



