মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা মোঃ রকিবুল ইসলাম এর রাষ্টীয় মর্যাদায় দাফন

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা মোঃ রকিবুল ইসলাম এর রাষ্টীয় মর্যাদায় দাফন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সাবেক কামারখালী ইউনিয়নের সালামতপুর (রউফনগর) গ্রামের মরহুম মোস্তাক ইসলাম এর ছেলে বর্তমান আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও বিজিবি এর অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ রকিবুল ইসলাম (রাকিব) আজ মঙ্গলবার (২৫-০৮-২০২০) ইং সকাল ৮.৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্দ হয়ে মারা যান (ইন্না ইলাহে—–রাজেউন)।

মৃত্যুকালীন তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, মধুখালী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভূইয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন, মধুখালী থানার এস.আই. স্বপন কুমার ঘোষ , ডি,এস.বি. মোঃ রেজাউল ইসলাম সহ পুলিশ ফোর্স এবং স্থানীয় মুসল্লিগন। পরে আজ মঙ্গলবার আসর নামাজ বাদ আড়পাড়া-কামারখালী সিনিয়র বি.এ (ফাজিল) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তার লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়।

তিনি ¯ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ বেটার বউ, নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী বন্ধ-বান্ধব ও আতœীয় স্বজন রেখে যান। তার আতœার শান্তির জন্য সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।