সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
সরকারের প্রথম ১৮০ দিন ছিল পুনর্গঠনের ভিত্তি তৈরির সময়: তথ্যমন্ত্রীজুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা কেউ দাবি করতে পারবে না: ববি হাজ্জাজছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীগণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার – মাহদী আমিনসরকারের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এবি পার্টিঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের প্রস্তাব বাংলাদেশেরপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে – বাণিজ্যমন্ত্রীঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণমহেশপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় প্রশাসনঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেন তিনি। রোববার রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, তা আমি বলতে চাই না। এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণে সাহায্য করা হবে। এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন, এটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে মৃত্যুর সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।

সাধারণত যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমন জানায়নি। তবে জেলেনস্কি এবার তার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি। এদিকে মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় দ্বিগুণ।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির যুদ্ধ। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।