পুলিশ অজ্ঞাত কারনেই নিরব
রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউপির বাজেবক্সা সুন্দরপুরে যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য সহ অবৈক কাজ কর্ম। আ’লীগের বাচোর ইউপি শাখার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে এ ধরনের অশ্লীলতা দীর্ঘ দিন ধরে চললেও প্রশাসনের তেমন নজর নেই বলে অভিযোগ এলাকার সচেতন-মহলের।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়,বাজেবক্সা সুন্দরপুর গ্রামের বাসেদের বাড়ীতে ঘর বেধে রয়েছেন। খুলনা থেকে আগত আদি রুপাঞ্জলী অপেরা নামক ছেলে মেয়েসহ মোট ২৫জনের একটি যাত্রা পালার দল। তারা রীতিমত সেখানে বসবাস করা শুরু করেছেন। ঐ এলাকার অনেকে নাম প্রকাশে অনইচছুক বলেন র্দীঘ দিন ধরে এখানে অশ্লীলতা চলছে। প্রায় প্রতিদিন রাতে অনেক নামী দামী লোকেরা এখানে আনন্দ বিনোদন ফূর্তি করতে আসে। এছাড়াও রাত-বেরাত অবৈধ কাজকর্ম চলছে বলে অভিযোগ করেন তারা। গ্রামবাসী আরো জানান,এদের এই অশ্লীলতার কারনে আমাদের উত্তি বয়সের ছেলেরা আমাদের চক্ষু আড়ালে সুযোগ পেলে তারাও জড়িয়ে পড়ছে এদের অশ্লীলতার সাথে। যা আমাদের জন্য বাড়ীর উঠানেই বিপদের মত অবস্থা বিরাজ করছে।
জানা যায়,দীর্ঘদিন পরে ২৮ সেপ্টেম্বর থানার এস আই ফজলুর নেতৃত্বে পুলিশ ভ্যান গিয়ে তাদের বিকালের মধ্যেই এলাকা ছাড়ার নির্দেশ দিলেও আদৌ তারা ছাড়েন নি।
কথা হয় বাড়ীর মালিক দানেশের সাথে তিনি বলেন,পাচহাজার টাকা মাসিক ভাড়া চুক্তিতে কাতিহারের আ’লীগ নেতা আনোয়ার আমার বাড়ীতে এদের উঠিয়েছেন। ভাড়া দেওয়ার বিষয়ে বর্তমানে নিজ থানায় তথ্য দিতে হয় এমন প্রশ্নে বলেন,এগুলো আনোয়ার চাচা জানে। বাড়ীর মালিক দানেশকে প্রতিদিন সন্ধ্যায় এখানে নাকি যাত্রা পালা প্রোগাম হয় প্রশ্নে জবাবে বলেন,হ্যাঁ হয় তবে সেটা যাত্রা পালার রি-এ্যাকসেল হয়। অশ্লীল নৃত্যসহ ভিআইপি লোকের আনাগোনা বিষয়ে প্রশ্ন করলে জবাবে বলেন,অশ্লীল নৃত্য হয় না তবে মাঝে মাঝে ভিআইপি লোকেরা আসেন এদের রি-এ্যাকসেল দেখার জন্য। এছাড়া অন্য কিছু এখানে হয় না।
এদিকে গতকাল রবিবার সন্ধায় মুঠোফোনে আমাদের প্রতিবেদক দানেশের মুঠোফোনে যোগাযোগ করে যাত্রা দলের অবস্থান সর্ম্পকে জানতে চাইলে। দানেশের ফোন যাত্রা পালার এক অজ্ঞাত ব্যক্তি ধরে বলেন,আমরা এখনো আছি। তবে খুব শ্রীঘই বালিয়াডাঙ্গী উপজেলায় চলে যাবো প্রোগাম করার জন্য।
এ বিষয়ে এস আই ফজলুর সাথে সোমবার দুপুরে মুঠোফোনে কথা হলে তিনি সেখানে যাওয়ার কথা স্বীকার করে বলেন,আমিতো তাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে এসেছি। তারা এখনো এলাকা ছাড়েনি। আমিতো তাদের বলে আসার পর পুজার ডিউটিতে ব্যস্ত ছিলাম। আপনি একটু ওসি স্যারের সাথে কথা বলেন।
একই দিনে অফিসার ইনর্চাজ আব্দুল মান্নানকে ফোনে বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে তিনিও বলেন,তারা এখনো এলাকা ছাড়েনি। দাড়ান বিষয়টি দেখছি।
এ বিষয়ে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।


