আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত সস্ত্রীক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাস গুপ্ত সস্ত্রীক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু–বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট রানা দাস গুপ্ত ও তার স্ত্রী রীতা দাশগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাডভোকেট রানা দাস গুপ্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিন আগে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষার আমার এবং আমার স্ত্রীর নমুনা দিয়ে আসি। বুধবার রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের দু’জনেরই করোনা পজিটিভ এসেছে। সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ১৪ দিন চট্টগ্রাম মেডিকেল সেন্টারে আইসোলেশনে থাকব।

এদিকে গতকাল বুধবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।