রাণীনগরে হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স থেকে ওয়ালটন ফ্রিজ কিনলেই বিদেশ ভ্রমণের ও লাখোপতি হওয়ার সুযোগ

রাণীনগরে হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স থেকে ওয়ালটন ফ্রিজ কিনলেই বিদেশ ভ্রমণের ও লাখোপতি হওয়ার সুযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ওয়ালটন শোরুম হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স থেকে ওয়ালন্টন ফ্রিজ কিনলেই লটারীর মাধ্যামে বিনা পয়সায় বিশে^র প্রায় ২৫ দেশ ভ্রমণের ও লাখোপতি হওয়ার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার সকালে এ অফারটির উদ্বোধন উপলক্ষে রাণীনগর সদরের হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধন উপলক্ষে এদিন থানার মোড় শোরুম থেকে বাজারে এক আনন্দ র‌্যালী করা হয়। র‌্যালী শেষে সদরের বাইপাস সড়কের পাশে বৃক্ষরোপণ ও শোরুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর ও ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফারটির উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফাস্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার মঞ্জুর আহমেদ, হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর চারটি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর আমিনুল ইসলাম জানান, আমাদের শোরুমের রাণীনগর বাজার বিএনপির মোড়, থানার মোড়, গহেলাপুর বাজার ও আত্রাই সাহেবগঞ্জ বাজার শাখার যে কোন শাখা থেকে ওয়ালন্টনের ফ্রিজ কিনলেই থাকছে বিনা পয়সায় লাটীরর মাধ্যমে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোননেশিয়া, ইন্ডিয়া, নেপালসহ বিশে^র প্রায় ২৫ দেশ ভ্রমণ এবং লটারীর মাধ্যমে লাখোপতি হওয়ার সুর্বণ সুযোগ। এ অফারটি সোমবার থেকে চালু হলো চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।