রাণীনগরে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন

রাণীনগরে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার জেঠাইল গ্রামে সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে জেঠাইল গ্রামে তার চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে।

সাহাজুল ইসলাম জানান, নিজ গ্রামে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে উঠে দেখতে পান কে বা কাহারা শত্রুতা বসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫-৫০ মন সিং, মাগুড় ও রই মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৬ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।