রাজৈরে মটর সাইকেলের চাপায় দুই বন্ধু নিহত

মোঃ ফরহাদ শেখ,  মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে বন্ধুদের সাথে মটরসাইকেলে চরে  ঘুরতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু কলেজ ছাত্র নিহত হয়েছে ।
বুধবার  বিকেলে   সাড়ে ৭টার  দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দীর শাহজান ঘরামীর বাড়ির পাশে  রাস্তার কুকুরকে  সাইড দিতে গিয়ে পিছনে থাকার মোটরসাইকেলের চাপায় এ ঘটনা ঘটে। নিহতরা মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন   সাফিন শেখ (১৯) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাজৈর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৯)  ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মটরসাইকেল চরে  রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায় । এসময় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে মটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায় এবং পিছনের মোটরসাইকেল চাপা লাগে এতে মটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধ সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয় ।
মুমুর্ষ অবস্থায় ওদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর নেওয়ার পথে সন্ধ্যায় সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায়  । রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।