রাজস্ব সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

রাজস্ব সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
রাজস্ব সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আজ ৪ ফেব্রুয়ারি ‘রাজস্ব সম্মেলন২০২৩’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ঢাকায় দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন২০২৩’ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। 

দেশের আর্থসামাজিক উন্নয়নে রাজস্ব বোর্ডের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোগত বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অতীব জরুরি। এলক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে হবে এবং দায়িত্ব পালনে আরো দক্ষ হতে হবে। এজন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ। এনবিআর আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিভাগসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ সহজতর করবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, ব্যবসায়ী, করদাতাগণ প্রয়োজনীয় তথ্য ও কর সংক্রান্ত বিধিবিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে একটি করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরো বেগবান করতে আমি সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব প্রদানের আহ্বান জানাচ্ছি। 

আমি ‘রাজস্ব সম্মেলন২০২৩’ ও জাতীয় রাজস্ব বোর্ডের সাফল্য কামনা করি। 

জয় বাংলা। 

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।” 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।