রাজশাহীর আব্দুস সাত্তার টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

বিশেষ প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর আব্দুস সাত্তার টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর এ প্রতিবেদন দাখিল করা হবে। জানালেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান।

আজ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ আব্দুস সাত্তার টিপু সুলতানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ১০ জনকে হত্যা, দু’জনকে আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গেলো বছরের ২ মে এ মামলার তদন্ত শুরু হয়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আসামি টিপু সুলতান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে ১৯৮৪ সালের পর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না টিপু সুলতান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার সিনিয়র সদস্য সানাউল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।