রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোঃ শামিম(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

বুধবার সন্ধায় উপজেলার কঠুরকান্দি গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। শামিম ঐ উপজেলার শহীদনগর খালকুলা গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

র‌্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন কঠুরকান্দি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ শামিমকে ১০০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।