অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত রামকৃষ্ণ মিশনের মুখ্যলয় বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি বিরোধী দল ও CAA বিরোধীদের কটূক্তি করার সময় বলেন যে, এখানে বসে থাকা শিশুরা যা বুঝেতে পেরেছে তা অনেক রাজনৈতিক দলের লোক বুঝতে পারে না। আসলে তারা বুঝতেই চায় না।
জাতীয় যুব উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি বেলুড় মঠে যুবকদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। নাগরিকত্ব সংশোধন আইনের বিষয়ও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) উপর বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন- এই আইন রাতারাতি আনা হয়নি। এ নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এই নিয়ে তরুণদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন যে, এই আইন সম্পর্কে তরুণদের মধ্যে বিভ্রান্তি দূর করা আমাদের দায়িত্ব।
মোদী আরো বলেন সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয় বরং নাগরিকত্ব প্রদান করার আইন, প্রধানমন্ত্রী বলেছেন যে এই আইনের মাধ্যমে আমরা তাদের সাহায্য করছি যারা প্রতিবেশী দেশে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে প্রতারিত বা নিপীড়িত হয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের লোকদের সাহায্য করা কি ভুল?
প্রধানমন্ত্রী মোদী পশ্চিবঙ্গের সফরে এসে ভিক্টরিয়া মেমোরিয়ালের কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন মেমেরিয়ালে নেতাজি, ক্ষুদিরামের কাহিনী তুলে ধরা উচিত। আসলে ভিক্টরিয়াতে যে সমস্থ মূর্তি রয়েছে তার বেশিরভাগ ব্রিটিশ চোরদের কাহিনী ও মূর্তি। তাই সেখানে বাংলার মনীষীদের কাহিনী তুলে ধরার দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদীর আদর্শ হলেন স্বামী বিবেকানন্দ তাই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন বেলুড় মঠে। প্রধানমন্ত্রী মোদী এর আগে মঠে সন্ন্যাসীদের সাথেও প্রার্থনা করেছিলেন।


