রমজান মাসে ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত

রমজান মাসে ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে ‘পিক আওয়ারে’ দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও ১ ঘণ্টা বাড়িয়েছে সরকার।

বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। এতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হত। গত ১ মার্চ থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরও এক ঘণ্টা বাড়ল।

সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।