রক্ত গ্রহন সুঁই ছাড়াই!

স্বাস্থ্য ডেস্ক: হাসপাতালে বা ক্লিনিকে অনেক সময়ই রোগীদের রক্ত নেওয়া হয়। সিরিঞ্জ বা টিউব দিয়ে রক্ত নেওয়ার এই প্রক্রিয়া অনেকের কাছেই বিভীষিকার মতো, সুঁই দেখার সঙ্গে সঙ্গে আঁতকে উঠার উদাহরণও রয়েছে অনেক। এখন এ সমস্যা কাটাতে নতুন এক ধারণা নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আঙ্গুলের মাথায় শুধু একটি ব্যারেল ধরেই সংগ্রহ কর যাবে রক্ত- এই ধারণার পেটেন্ট করিয়েছে প্রতিষ্ঠানটি।

স্কাই নিউজ জানিয়েছে, প্রচলিত পদ্ধতি নিয়ে যারা খুঁতখুঁতে তাদের জন্যই আনা হয়েছে এই ‘সুঁই মুক্ত রক্ত গ্রহণ’ ব্যবস্থা।

চামড়ায় একটি ব্যারেল স্থাপন করে এর মধ্যে গ্যাসের প্রবাহ ঢুকানো হয়। এর ফলে চামড়া ফুটো করে একটি ‘মাইক্রোপার্টিকল’ প্রবেশ করে। বিপরীত চাপে ব্যারেলে কিছুটা রক্ত শুষে নেয়।

পেটেন্টের আবেদনপত্রে গুগল বলেছে, “খুব অল্প রক্ত নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে, যেমন গ্লুকোজ পরীক্ষা।” তাই ডায়াবেটিসের রোগীদের রক্ত পরীক্ষায় এটি ভালোই কার্যকরী।

পেটেন্টের ভাষ্যমতে, এটি হাতে রাখা একটি যন্ত্র বা কারও শরীরে পরিধানযোগ্য ডিভাইস হিসেবে থাকতে পারে।

চলতি বছর অক্টোবরে এটা মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে ‘গুগল লাইফ সায়েন্সেস’ বিভাগটি ‘স্পিন অফ’ করা হয়েছে। বর্তমানে শরীর কাঁপে এমন রোগীদের জন্য চামচ, গ্লুকোজ লেভেল পরীক্ষা কনটাক্ট লেন্স আর রোগ-শনাক্তকারী ন্যানোপার্টিকল প্ল্যাটফর্ম বানাতে এই প্রকল্পে কাজ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।