রওশন ও এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বিশেষ প্রতিবেদক ;   পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম।চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ আগামী সোম অথবা মঙ্গলবার হওয়ার কথা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।