রংপুর বিভাগ সমিতি, ঢাকার সৌজন্যে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন

রংপুর বিভাগ সমিতি, ঢাকার সৌজন্যে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন

রংপুর(প্রতিনিধি- লক্ষন চন্দ্র বর্মন): সামাজিক দুরত্ব বজায় রেখে অদ্য ০৩ মে ২০২০ রবিবার ‘রংপুর বিভাগ সমিতি, ঢাকা’ এর সৌজন্যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের হুলাশুগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। এলাকার প্রায় একশত কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উক্ত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর মাননীয় সচিব, রংপুর বিভাগ সমিতি, ঢাকা এর সহ-সভাপতি, রংপুর জেলা সমিতির সভাপতি ও মিঠাপুকুর উপজেলা সমিতির সভাপতি জনাব রেজাউল আহসান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, রংপুর বিভাগ সমিতির সহ-সভাপতি, রংপুর জেলা সমিতির সাধারন সম্পাদক, পীরগঞ্জ উপজেলা সমিতির সভাপতি, ঢাকা অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং রংপুর বিভাগ সমিতির সহ-সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃ সোহেল রানা ও রংপুর জেলা সমিতির সহ-দপ্তর সম্পাদক জনাব মোঃ তারিকুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক জনাব ফেরদৌস আলম।

স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ নুরে আলম সিদ্দিক, অত্র ৪নং ভাংনী ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কামরুল হাসান, হুলাশুগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুবল চন্দ্র দাস  ও বিদ্যালয় সভাপতি, জনাব মানিক তালুকদারসহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।