রংপুরে সাংবাদিক হত্যা : পাচঁ আসামির ১০ দিনের রিমান্ড

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মশিউর রহমান (উৎস রহমান) হত্যা মামলায় গ্রেফতার ছয় আসামির মধ্যে পাচঁ জনের ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নিহত মশিউর রহমান উৎস মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিক ছিলেন। তিনি গত ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে পত্রিকা অফিসে কাজ শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এর পরদিন সকালে রংপুর নগরীর ধর্মদাস এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহত উৎসের মা নুরজাহান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এক নারী মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ন্দা পুলিশের ওসি কোতোয়ালি আমলি আদালতে গ্রেফতার পাঁচ জন আসামির ১০ দিনের রিমান্ড অবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তা মঞ্জুর করেন। তবে তদন্তের স্বর্থে রিমান্ডে নেয়ো আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে খুনের ১০ দিন অতিবাহিত হওয়ার পরও উৎসের ব্যবহৃত মোটরসাইকেল, ক্যামেরা এবং মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

উৎস হত্যার প্রতিবাদে গত সপ্তাহে সাংবাদিক সমাজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়। সাংবাদিকরা হত্যারহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান। ডিবি’র ওসি তাপস চন্দ্র জানান, তদন্তকাজ অনেক দূর এগিয়েছে। খুব অল্প সময়ে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।