× Banner
সর্বশেষ
গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার

রংপুরে শিক্ষার্থী ও অভিভাবকের সড়ক অবরোধ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়।  ফলে ১ ঘন্টা দূর্যোগে পড়েন যাত্রীরা। উক্ত সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছরই বোর্ড নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো টাকা না নেয়ার নির্দেশনা থাকলেও বেশিরভাগ স্কুলই তা অনুসরণ করে না। বরং শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে। বেশির ভাগ দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে কয়েক গুণ বাড়তি ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টকর হয়ে উঠে।

বক্তারা আরও বলেন, বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান- ১৪’শ ৪৫, মানবিক ও বাণিজ্য- ১৩’শ ৫৫ টাকা হলেও স্কুলগুলো এর কয়েক গুণ বেশি ফি আদায় করেছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের আদেশ অনুযায়ী আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দিলেও তা ফেরত না পাওয়ায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক অবরোধ করেন অভিভাবকরা। বরং স্কুলগুলো অভিভাবকদের ভয়-ভীতি প্রদর্শন করছে। অবরোধ চলাকালীন প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক আয়েশা বেগম, এনামুল হক, বাপ্পী রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সভাপতি আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কামরুন্নাহার খানম শিখা, হোজায়ফা সাকওয়ান জেলিড,শিক্ষার্থী বাদল, আরমান প্রমুখ। তবে, অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন কিছুই বলেননি । সাংবাদিকের উপস্থিতি জানার পর মেইন গেটে তালা লাগিয়ে দেয়। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..