বিশেষ প্রতিবেদকঃ রংপুরের সাম্প্রদায়িক বর্বরতার শিকার ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তিন হাজার টাকা করে সর্বসাকুল্যে ৮২,০০০ টাকার আর্থিক সহায়তা দেন সনাতন বিদ্যার্থী সংসদ।
আজ ১৭ই নভেম্বর শুক্রবার সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে রংপুরের ঠাকুরপাড়ায় সংখ্যাগুরু দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার সংখ্যালঘুদের আর্থিক সহায়তা প্রদান করেন।
সনাতন বিদ্যার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এই মহতী পূত উদ্যোগের আর্থিক সহায়তা করেন কিছু প্রবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ জানিয়েছেন বিদ্যার্থী পরিবার।
রংপুর ডেন্টাল মেডিকেলের শিক্ষক শিশির রায়ের নেতৃত্বে এবং রংপুর রেঞ্জের এ এস পি নিয়তি রায়ের সার্বিক সহায়তায় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ শাখার বিদ্যার্থীদের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় ত্রাণকার্য্যটি সফলভাবে সম্পন্ন হয়।



