যোগী আদিত‍্যনাথ সরকারের বদনাম করার বড় ষড়যন্ত্র, দাবী গোয়েন্দাদের

যোগী আদিত‍্যনাথ সরকারের বদনাম করার বড় ষড়যন্ত্র, দাবী গোয়েন্দাদের

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত‍্যনাথ সরকারের বদনাম করার জন্য একটা বড় ষড়যন্ত্র করা হয়েছে দাবী গোয়েন্দাদের।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশে হিন্দুদের মধ্যে জাতি-বিদ্বেষ উস্কে দিয়ে বর্ণ-দাঙ্গা লাগানোর অপচেষ্টায় ১০০ কোটি ফান্ডিং করা হয়েছে। উত্তরপ্রদেশের কতিপয় রাঘববোয়াল মাফিয়া ডন মিডিয়াকে ১০০ কোটি রুপি ফান্ডিং করেছে।

মহম্মদ আতিক, মহম্মদ মুখতার, মহম্মদ আজমের মতো ডাকসাইটে মাফিয়া ডনরা এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানপন্থী এই মাফিয়ারা সেক্যুলারিজমের মুখোশ পরে জনসাধারণ ও মিডিয়াকে বিভ্রান্ত করছে। যোগী আদিত‍্যনাথ সরকারের কঠোর ব‍্যবস্থা গ্রহণের ফলে উত্তরপ্ৰদেশের এই পাকিস্তানপন্থী মাফিয়াদের অবস্থা লাগাতার দুর্বল হয়ে পড়েছে।

যোগী আদিত‍্যনাথের সরকার একের পর এক মাফিয়া ডনদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তাদের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার অভিযান শুরু করেছে। সম্ভবত এই আক্রোশ থেকেই মাফিয়া ডনরা মিলে, উত্তর প্রদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পাকিস্তানের সহায়তা করছে।

তদন্তাধীন হাথরস-কাণ্ড নিয়ে বিরোধী সেক‍্যুলার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের- বিশেষ করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা রবার্ট হঠাৎ করে যেভাবে যুদ্ধংদেহী আচরণ দেখিয়ে হিন্দুদের বর্ণভেদ উস্কে দিয়েছেন,তাতে পাকিস্তানপন্থী মাফিয়াদের যথেষ্ট সুবিধা হয়েছে বলে,বিশেষজ্ঞ মহলের অভিমত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।