স্বাস্থ্য ডেস্ক: স্ট্রোক এর ক্ষেত্রে রক্তনালি ফেটে যেতে পারে। আবার অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। স্ট্রোক সাধারণত দুই রকমের হয়— ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোকের কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
স্ট্রোকের সবচেয়ে বড় কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, হৃদরোগ, ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রায় চর্বি, অলস জীবন-যাপন, ওজনাধিক্য ইত্যাদি। এ ছাড়া ঘুমের সময় নাক ডাকা বা শ্বাসকষ্টজনিত উপসর্গও স্ট্রোকের কারণ হতে পারে।
স্ট্রোক হওয়ার প্রায় এক মাস আগে থেকে কিছু বিষয় শরীরে ঘটতে পারে। এসব বিষয় সম্পর্কে জানলে স্ট্রোক প্রতিরোধ সহজ হবে। এ ধরনের সমস্যা মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
উপসর্গ জেনে ঘাবড়ানোর কিছু নেই। কেবল বিষয়গুলোতে খেয়াল রাখলে স্বাস্থ্য ভালো রাখতে পারবেন এবং স্ট্রোকও প্রতিরোধ সহজ হবে।
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে এসব উপসর্গের কথা।
১. শ্বাস নিতে সমস্যা হওয়া
২. অতিরিক্ত হেচকি
৩. মেজাজ ওঠানামা
৪. হ্যালুসিনেশন (ভ্রম)
৫. শরীর অসাড় লাগা
৬. শরীরে খিঁচুনি (মৃগীরোগীদের মতো)
৭. সব সময় দুর্বল বোধ হওয়া
৮. সব সময় হালকা মাথাব্যথা ও দুর্বলতা
৯. শরীরে অপ্রত্যাশিত ব্যথা



