পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমতলা এলাকায় যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় মরদেহের পাশ থেকে একটি লোহার রোড জব্দ করা পুলিশ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।