× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাস্তা দিয়ে যাওয়া মহিলাকে উত্যক্ত করতে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২০
যুবককে খুন

যশোরে রাস্তা দিয়ে যাওয়া এক মহিলাকে উত্যক্ত করছিলো কয়েকজন যুবক। কেন এমন করছে প্রতিবাদ করে বাধা দেওয়ায় বুকে ছুরিকাঘাত করে খুন রিপন হোসেন (৩০) আহত ওষুধ ব্যবসায়ী হিরু।

যশোরের বাঘারপাড়ায় রোববার (২৮ জুন) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে। রিপন ভাড়ায় প্রাইভেটকার চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর শহরের মোল্লাপাড়া এলাকার বরকত নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া মাইক্রোস্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েক যুবক বরকতের স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে বরকতের স্ত্রীর সাথে উত্যক্তকারী যুবকদের গোলযোগ হয়।

একপর্যায়ে পাশের ফার্মেসি থেকে হিরু নামে একজন বেড়িয়ে এসে গোলযোগ ঠেকানোর চেষ্টা করলে বরকত তাকে ছুরিকাঘাত করে। এসময় অদূরে দাঁড়িয়ে থাকা রিপন হোসেন ছুটে গিয়ে তাদের গোলযোগ ঠেকানোর চেষ্টা করলে বরকত তার বুকেও ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। যশোর জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত ওষুধ ব্যবসায়ী হিরু আহমেদ বলেন, আমার ফার্মেসির সামান্য দূরে একটি মোটরসাইকেলে বরকত ও একটি মেয়ে কথা বলছিল। কিছুক্ষণ পরে স্ট্যান্ডের ড্রাইভার হাসিবুল ও বরকতের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাসিবুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে বরকত। পরে স্ট্যান্ডের অন্য ড্রাইভারদের সাথে রিপনও এগিয়ে যায়। তারা কী কারণে হাসিবুলকে মারধর করছে জানতে চাইলে বরকত ক্ষিপ্ত হয়ে ছুরি বের করে। সেইসময় আমিও দোকান থেকে বের হয়ে যাই তাদের ঠেকাতে। ভীড়ের মধ্যে বরকত আমার বামহাতে ছুরিকাঘাত করে, পাশে ফিরে দেখি রক্তের মধ্যে কাতরাচ্ছে রিপন।

রিপনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, কী কারণে রিপনকে ছুরিকাঘাত করা হয়- তা এখনও জানা যায়নি। তবে, ঘটনার সঙ্গে জড়িত যুবক বরকতকে ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, বরকত যশোর শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তার নামে কোতোয়ালি থানায় মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..