যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদকঃ আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্য, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আজ ইফতার করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ইফতারের পূর্বে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন শিশু সদনের এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীগণ ইফতার মাহফিলে যোগ দেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।