বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

যুগোপযোগী ও আধুনিকায়ন হচ্ছে ঔপনিবেশিক আমলের ফৌজদারি কার্যবিধি

ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর):        যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি (The Code of Criminal Procedure, 1898)। ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং এতদ্‌সংক্রান্ত সংস্কার ও গবেষণাপূর্বক কার্যবিধি যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক একটি কমিটি গঠন করে দিয়েছেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আজ এ কমিটি গঠনের আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন করে একে যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী আজ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব  মো. মইনুল কবিরকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারকে সহ-সভাপতি করে নয় সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্মসচিব বিকাশ কুমার সাহা ও কাজী আরিফুজ্জামান, উপসচিব শেখ গোলাম মাহবুব, যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপসচিব গাজী কালিমুল্লাহ ও যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মোঃ মুনিরুজ্জামান।

কমিটি গঠনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলের ফৌজদারি কার্যবিধি দিয়ে বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, জিন প্রকৌশল ও ন্যানোপ্রযুক্তির এই যুগে মামলা পরিচালনা করা দুরূহ ও সময় সাপেক্ষ। এ কারণে ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনগণের আইনি অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে ফৌজদারি কার্যবিধিকে যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করা প্রয়োজন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রণীত Bangladesh Laws (Revision and Declaration) Act, 1973 (Act No VIII of 1973)  প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাপূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজনপূর্বক বহাল রাখা হয়েছে। তন্মধ্যে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) অন্যতম।

 

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।